↑SC
MCC logo
MCC Newsletter
September 2026
HomeBack to September issueContribute

Faith and practice

Friday Sunnah Culture

By Farzana Yeasmin

Share
f𝕏W✉

১. জুম্মাবার ফজরের নামাজের সুন্নাহ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ هُرْمُزَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ ‏{‏الم * تَنْزِيلُ‏}‏ السَّجْدَةَ وَ‏{‏هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ‏}

বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুমার দিন ফজরের সালাতে الم تَنْزِيلُ এবং

وَهَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنْ الدَّهْرِ

সূরা দুইটি তিলাওয়াত করতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৮৯১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
অর্থাৎ, রাসূল(স:) ফজরের নামাজের ফরজ সালাতের প্রথম রাকাতে সূরা আস সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা আদ দাহর/ইনসান পড়তেন।
ইবনে হাজার (রহ.) উল্লেখ করেছেন, এই দুটি সূরা তিলাওয়াতের কারণ হলো এতে আদমের (আ.) সৃষ্টি এবং কেয়ামতের বিবরণ রয়েছে, যা এই শুক্রবারেই ঘটেছিল ও ঘটবে।
একবার ভেবে দেখুন, শক্রবার দিন আমাদের প্রথম পিতার জন্মদিন। আর ঐদিনেই সকল মানবকে আদম(আ:) এর পিঠ থেকে বের করা হয়। অর্থাৎ এই শক্রবার দিন সমগ্র মানব জাতির জন্মদিন। আবার একই দিন পৃথিবীর ধ্বংসের দিন। রাসূল(স:) প্রথমেই সমগ্র সৃষ্টির ধ্বংস স্মরণ করতেন সূরা আস সাজদা পড়ে। তারপর তিনি আদম(আ:) তথা সমগ্র মানব জাতির সৃষ্টির উদ্যেশ্য স্মরণ করতেন সূরা আদ দাহর/ইনসান পড়ে। অর্থাৎ প্রথমে মৃত্যুকে স্মরণ করতেন, তারপর জন্মকে। তিনি স্মরণ করতেন মানুষের প্রথম জন্ম এবং শেষ মৃত্যুকে। কারন মানুষের মৃত্যু এবং জন্ম ২+২=৪ বার। এ ব্যাপারে আসছে সূরা বাকারায় এবং সূরা আল গাফিরে।

كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاكُمْ ۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ

কিরূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছ? অথচ তোমরা ছিলে প্রাণহীন? অতঃপর তিনিই তোমাদেরকে সঞ্জীবিত করেছেন, পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব করবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। অবশেষে তোমাদেরকে তাঁরই দিকে প্রত্যাগমন করতে হবে।(সূরা বাকারা,২:২৮)

قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰي خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ

তারা বলবেঃ হে আমাদের রাব্ব! আপনি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দু’বার রেখেছেন এবং দু’বার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি; এখন নিস্ক্রমণের কোন পথ মিলবে কি?(সূরা গাফির ৪০:১১)

এরপরে কি আমাদের আলাদা করে বছরে একদিন শুধুমাত্র নিজের জন্মদিন উদযাপন করার প্রয়োজন আছে? আমাদের জন্মদিন উদযাপনে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়, কিয়ামতের কথা ভুলিয়ে দেয়, শুধু হাজার বছর বেঁচে থাকার আকাঙ্খা তৈরি করে। আমরা আমাদের জন্মদিনে শুধু দ্বিতীয় জন্মের কথা স্মরণ করি, মৃত্যুর কথা চিন্তা করিনা। অথচ রাসূলের সুন্নাহ অনুসরণ করলে সপ্তাহে অন্তত একদিন নিজেদের সৃষ্টির অস্তিত্বের কথা চিন্তা করার পাশাপাশি নিজেদের ধ্বংস/মৃত্যু এবং হিসাব নিকাশের কথাও স্মরণ হত আমাদের।
আমরা জুম্মাবারের হক আদায় করলে হয়ত আর আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি থেকে আনন্দ খোঁজার প্রয়োজন পড়তনা।

২. গোসল ও মিসওয়াক করা; সাধ্যানুরূপ সুগন্ধি ব্যবহার করা।

وَحَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ، الْحَارِثِ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلاَلٍ، وَبُكَيْرَ بْنَ الأَشَجِّ، حَدَّثَاهُ عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَمْرِو، بْنِ سُلَيْمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ وَسِوَاكٌ وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ ‏"‏ ‏.‏ إِلاَّ أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ وَقَالَ فِي الطِّيبِ وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ ‏.‏

বর্ণনাকারী: আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জুমু‘আর দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও মিসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য থাকলে সে যেন সুগন্ধি ব্যবহার করে। অধস্তন বর্ণনাকারী বুকাইর আবদুর রহমান-এর উল্লেখ করেননি এবং সুগন্ধির ব্যাপারে তার বর্ণনায় আছেঃ “এমনকি স্ত্রীর সুগন্ধি থেকে হলেও।”

সহিহ মুসলিম, হাদিস নং ১৮৪৫
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

৩. উত্তম পোষাকাদি পরা

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ زُهَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ خَطَبَ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَرَأَى عَلَيْهِمْ ثِيَابَ النِّمَارِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا عَلَى أَحَدِكُمْ إِنْ وَجَدَ سَعَةً أَنْ يَتَّخِذَ ثَوْبَيْنِ لِجُمُعَتِهِ سِوَى ثَوْبَىْ مِهْنَتِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আয়িশা (রাঃ)

নবী (ﷺ) জুমআর দিন লোকেদের উদ্দেশে ভাষণ দেন। তিনি তাদেরকে দৈনন্দিনের পোশাক পরিহিত দেখেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কী হলো যে, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে কি তার কাজকর্মের পোশাকদ্বয় ছাড়া জুমআর সালাতের জন্য আরো একজোড়া পোশাক গ্রহণ করতে পারে না?

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১০৯৬
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَحَوْثَرَةُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَدِيعَةَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ فَأَحْسَنَ غُسْلَهُ وَتَطَهَّرَ فَأَحْسَنَ طُهُورَهُ وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ وَمَسَّ مَا كَتَبَ اللَّهُ لَهُ مِنْ طِيبِ أَهْلِهِ ثُمَّ أَتَى الْجُمُعَةَ وَلَمْ يَلْغُ وَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবূ যার (রাঃ)

নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি জুমুআর দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়, এরপর জুমুআর সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমুআ থেকে পরবর্তী জুমুআর মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ ক্ষমা করা হয়।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১০৯৭
হাদিসের মান: হাসান সহিহ
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

৪. আগে আগে মসজিদে যাওয়া

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবূ হুরায়রাহ্‌ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি জুমুয়ার দিন জানাবাতের (ফরজ গোসল) গোসলের মত গোসল করল, অতঃপর দিনের প্রথমভাগে মসজিদে এল, সে যেন একটি উট কোরবানি করল। অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি গরু কোরবানি করল; অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি ভেড়া কোরবানি করল, অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি মুরগী কোরবানি করল, অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি ডিম কোরবানি করল। অতঃপর ইমাম যখন খুতবা দিতে (দাঁড়ালেন) তখন ফেরেশতাগণ খুতবা শোনার জন্য উপস্থিত হন।

সহিহ মুসলিম, হাদিস নং ১৮৪৯
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

৫. খুৎবার সময় চুপ থাকা

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، قَالَ ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ أَنْصِتْ ‏.‏ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ ‏"‏ ‏.

বর্ণনাকারী: আবূ হুরায়রাহ্‌ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেন: ইমামের খুতবা দানরত অবস্থায় তুমি যদি তোমার সাথীকে বল, 'চুপ কর' তবে তুমি অনর্থক কাজ করলে।

সহিহ মুসলিম, হাদিস নং ১৮৫০
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

৬. ভাল খাবারের আয়োজন
শুক্রবারে কি শুধুই ইবাদাত? কোন খাবার দাবার আনন্দ আয়োজন নেই? তা না হলে কি ঈদ বলা যায় তাকে?
রাসূল(স:) এর নারী সাহাবীরা শক্রবারে ভাল খাবার দাবারের আয়োজন করতেন এবং সবাইকে আমন্ত্রন জানাতেন সেই খাবার খাওয়ার জন্য।

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ، ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا، فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ، وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلاَةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا، فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ، وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ‏.‏

বর্ণনাকারী: সাহ্‌ল (রাঃ)

আমাদের মধ্যে বসবাসকারিণী জনৈকা মহিলা একটি ছোট নহরের পাশে ক্ষেতে বীটের চাষ করতেন। জুমার দিনের সে বীটের মূল তুলে এনে রান্নার জন্য ডেগে চড়াতেন এবং এর উপর এক মুঠো যবের আটা দিয়ে রান্না করতেন। তখন এ বীট মূলই এর গোশত (গোশতের বিকল্প) হয়ে যেত। আমরা জুমার সালাত হতে ফিরে এসে তাঁকে সালাম দিতাম। তিনি তখন খাদ্য আমাদের সামনে রাখতেন এবং আমরা তা খেতাম। আমরা সে খাদ্যের আশায় জুমার দিন উদগ্রীব থাকতাম।

সহিহ বুখারী, হাদিস নং ৯৩৮
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

এই অনুগ্রহের আশায় সাহাবীরা উদগ্রীব থাকতেন যেটা সূরা জুমুয়ায় বলা হয়েছে,

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِي الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ

সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও।(সূরা জুমুয়া,৬২:১০)

৭. কায়লুলা(দুপুরের বিশ্রাম)

খাবার দাবার শেষ। এবার বিশ্রামের পালা।

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُمُعَةَ ثُمَّ تَكُونُ الْقَائِلَةُ‏.‏

বর্ণনাকারী: সাহ্‌ল (রাঃ)

আমরা নবী (ﷺ)-এর সঙ্গে জুমা সালাত আদায় করতাম। অতঃপর দুপুরের বিশ্রাম ও হালকা নিদ্রা যেতাম।

সহিহ বুখারী, হাদিস নং ৯৪১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

৮. দুয়া কবুলের বিশেষ সময়

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ فِيهَا خَيْرًا إِلاَّ أَعْطَاهُ ‏"‏ ‏.‏ وَقَلَّلَهَا بِيَدِهِ ‏.‏

বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জুমুআর দিন একটি বিশেষ মুহূর্ত আছে, কোনো মুসলিম বান্দা সেই মুহূর্তে সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন। তিনি হাতের ইশারায় বলেন যে, সেই মুহূর্তটি খুবই সীমিত।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১১৩৭
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

পুরো সপ্তাহ ব্যাপী আমরা যেসব সমস্যার মধ্য দিয়ে যাই তা লিস্ট করে শক্রবারের এই সময়টাতে আল্লাহর কাছে পেশ করতে পারি যেন তিনি সমাধান দেন। যদিও আল্লাহর কাছে চাওয়া যায় যেকোনো সময়।

৯. সপ্তাহের নূর: সূরা কাহাফ পাঠ

وعن أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنْ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ

বর্ণনাকারী: আবু সাঈদ (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করে, সে ব্যক্তির জন্য দুই জুমআর মধ্যবর্তী কাল জ্যোতির্ময় হয়ে যায়।” (হাকেম, বাইহাক্বী, সহীহুল জামে’৬৪৭০)

হাদিস সম্ভার, হাদিস নং ১৪৫৭
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
দুই জুমার মধ্যবর্তী কালের হিদায়াত, নিরাপত্তা নিহিত রয়েছে শক্রবারে সূরা কাহাফ পাঠের মধ্যে। শুধু শক্রবার নয়, সূরা কাহাফ পাঠের ফজীলত সবসময়ই বিদ্যমান থাকে।

সুতরাং সংক্ষেপে জুমার দিনের সুন্নাহ ইবাদাতসমূহ হল:
জুমার দিনের ৯ টি সুন্নাহ কালচার
১. জুমার ফজরে সূরা আস-সাজদাহ ও সূরা আল-ইনসান তিলাওয়াত — সহিহ বুখারী, হাদিস ৮৯১
২. গোসল, মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার — সহিহ মুসলিম, হাদিস ১৮৪৫
৩. উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান — সুনানে ইবনে মাজাহ, হাদিস ১০৯৬–১০৯৭
৪. আগে আগে মসজিদে যাওয়া — সহিহ মুসলিম, হাদিস ১৮৪৯
৫. খুতবার সময় চুপ থাকা — সহিহ মুসলিম, হাদিস ১৮৫০
৬. জুমার দিন ভালো খাবারের আয়োজন — সহিহ বুখারী, হাদিস ৯৩৮
৭. জুমার পর কায়লুলা (দুপুরের বিশ্রাম) — সহিহ বুখারী, হাদিস ৯৪১
৮. দু‘আ কবুলের বিশেষ সময় অনুসন্ধান — সুনানে ইবনে মাজাহ, হাদিস ১১৩৭
৯. পুরো সপ্তাহের নূর: জুমার দিন সূরা আল-কাহফ পাঠ — হাকেম, বাইহাকী; সহীহুল জামে‘, হাদিস ৬৪৭০।

Share
f𝕏W✉

Send a Comment

Your comment will be sent privately to the MCC Newsletter team and will not be published on the website.

Back to September issue

About this contribution

The submitted text is retained in its original language and sequence. Personal contact details are excluded.

© Muslim Circle of Canada ·