কবিতা
তোমার আগমনে বসন্ত এলো
জন্মের আগেই তোমার নাম বিশ্ব জেনে ছিল
তৌরাত ইঞ্জিল বেদ পুরাণধারীরা অপেক্ষায় ছিল।
তুমি আসিলে তোমার নেতৃত্বে পাবে শৌর্যবীর্য
শ্রেষ্ঠতম জাতি হয়ে ছোঁবে আকাশের ঐ সূর্য!
এলে না তুমি তাদের মাঝে এলে ইসমাইল বংশে
এলে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে মক্কার কোরেশী অংশে।
তোমার আগমনে বসন্ত এল কেটে গেল অন্ধকার
শান্তি এল ধরায় পার্থক্য হল সত্যামিথ্যার।
নতুন জীবন পেল নির্যাতিতা নারী শিশুকন্যায়
মানবতার বন্যায় ভেসে গেল সব অন্যায়!
বাঁধিলে নব চেতনায় ছড়িয়ে কোরআনী সৌরভ
রাখাল জাতি হল বিশ্বসেরা বিশ্বের গৌরব।
উম্মি নেতার নেতৃত্ব মহত্ত্ব জ্ঞানের আলো
দূর করল বিশ্বের যত অমানিশা কালো!

Send a Comment
Your comment will be sent privately to the MCC Newsletter team and will not be published on the website.