অমুসলিম সমাজে সন্তানের বিয়ে ভাবনা: "নেক পাত্রে নেক কন্যা দান"
ধরুন আপনি ১ টা ড্রেস কিনতে মার্কেটে যাবেন। ১ টা না, ধরলাম ৫ টিই কিনবেন বড়জোর।
আপনার সামনে ছোট বড় অনেক গুলো কাপড়ের স্টোরের এর অপশন আছে। ধরলাম ১ টি স্টোরে ১০/২০ টা ড্রেস কালেকশন আছে। আরেকটা হল সুপার মার্কেট যেখানে শত শত ড্রেস কালেকশন আছে।
আপনি কোনটাতে যাবেন? কোনটাতে আপনার কাঙ্ক্ষিত ড্রেস পাওয়ার সম্ভাবনা বেশী থাকবে? কোনটাতে আপনার বাছ বিছার করার অপশন বেশী থাকবে? কোনটাতে আপনি আপনার সামর্থ অনুযায়ী উপযুক্ত ড্রেস কেনার অপশন বেশী থাকবে?
স্বাভাবিকভাবেই বড় সুপার মার্কেট আপনি চুজ করবেন যদিও আপনি মাত্র ১ টি বা ৫ টি ড্রেস কেনেন।
ঠিক এই কারণে আমাদের অমুসলিম প্রধান সমাজে মুসলিম কমিউনিটির নেটওয়ার্ক বড় হওয়া জরুরি।
কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দেয়া; সারাজীবনের সঞ্চয় খরচ করে লালন পালন করা আপনার বংশ কোন দিকে টার্ণ করছে সেটা নির্ভর করছে কোন পাত্রে আপনার আমানত রাখছেন। পাত্র এবং আমানত উভয়েই নেক কিনা!
একটি মুসলিম প্রধান সমাজে বাছ বিছার করার অনেক অপশন থাকে। কিন্তু অমুসলিম প্রধান সমাজে সেই সুযোগ সংকীর্ণ। ইমিগ্রেন্ট মুসলিমদের মাঝেও বিভিন্ন কমিউনিটি থাকে। এক কমিউনিটির মানুষ অন্য কমিউনিটিতে খুব কম ই যায়। যেমন আরবদের সৌন্দর্য এবং সম্পদের আধিক্যের কারনে তারা তাদের বাহিরের কমিউনিটির পাত্র/পাত্রী চুজ করতে চাইবেনা যদিনা তাদের সম পর্যায়ের হয়( সৌন্দর্য এবং সম্পদে) তারা। আফ্রিকানরা কালো বিধায় তাদের কাছেও আরব বা এশিয়ানরা যেতে চাইবেনা। এভাবে সাদা, কালো, ব্রাউন, সামাজিক স্ট্যাটাস, সম্পদ এগুলো বিয়ের সময় অনেক ম্যাটার করে। তাছাড়াও আরবদের শুদ্ধ আরবী বা ইসলাম চর্চার হিস্ট্রিও অন্য কমিউনিটির চাইতে বেটার। তাই এশিয়ান ব্রাউন রাও বাধ্য হয়ে নিজ কমিউনিটিতে ঘুরপাক খেতে হয়। বিদেশে জন্ম হওয়া এবং বড় হওয়া বাচ্চারা অন্য ভাষাভাষীর (যেমন, বাংলা) বা সমাজের ছেলে মেয়েকে বিয়ে করতে চাইবেনা, এটা মিলবেওনা, দাম্পত্য জীবন টেকসই হওয়ার সম্ভাবনাও কম।
এজন্য নিজ কন্টিনেন্ট এর মুসলিম কমিউনিটির নেটওয়ার্ক বড় করা জরুরি, টাইটলি কানেক্টেড থাকা জরুরি। এ ক্রাইসিস টা আমরা বুঝি অনেক পরে যখন অনেক দেরি হয়ে যায়। বাচ্চারা এডাল্ট হওয়ার পর আমাদের যে উপলব্ধি আসে সেটা বাচ্চাদের আর্লি এইজ থেকে আসলেই সবচেয়ে বেশী ভাল হত।
আমার বাচ্চা ছোট এটা ভেবে আমরা ব্যক্তিগতভাবে ইবাদাতকে যথেষ্ট মনে করি। একটা মুসলিম কমিউনিটি বড় করার ক্ষেত্রে কোন অবদান রাখিনা। নিজের সন্তান গড়ার পাশাপাশি অন্যের সন্তান গড়ার সামাজিক দায়িত্ব ও আমাদেরকে নিতে হবে। কারন একদিন অন্যের সন্তান ই হতে পারে আমার বংশের ফিউচার। নিজের সন্তান গড়ার পাশাপাশি সন্তানের স্পাউজ ও গড়ার দায়িত্ব নিতে হবে। বাচ্চারা কখনো একা একা গ্রো করেনা। তারা কোন না কোন ভাবে তাদের একটা আলাদা জগৎ তৈরি করে নেয়। তাই আমরা যদি সেই জগৎ টা ইসলামিকভাবে সাজিয়ে দিতে না পারি তবে অমুসলিম সমাজে তারা ভুল জগৎ তৈরি করে নেবে।
কিভাবে আমরা আমাদের মুসলিম কমিউনিটি বড় করতে পারি?
যেমন, এমসিসি( Muslim Circle of Canada) আপাতত কাজ করছে বাঙ্গালী মুসলিমদেরকে নিয়ে। আপনি যদি এই বাংলা লিখা পড়তে পারেন তাহলে লিখাটি আপনার জন্যই। আপনার নিশ্চয়ই একটা পরিচিত সার্কেল আছে তাইনা? তাদেরকে এমসিসি(MCC) কমিউনিটির সাথে কানেক্ট করিয়ে দিতে পারেন। হালাকায় নিয়ে আসতে পারেন। তাদের বাচ্চাদেরকে আমাদের ইয়ুথ প্রোগ্রাম গুলোতে নিয়ে আসতে উৎসাহিত করতে পারেন প্যারেন্টস দেরকে। কমিউনিটি ছাড়াও পার্সনালি আপনি তাদেরকে মসজিদ মুখী করতে পারেন। এভাবে আপনি আপনার পরিচিত ১০ জনকে নিয়মিত সহযোগিতা বা যোগাযোগ এর মাধ্যমে ইসলামী এক্টিভিটির সাথে কানেক্ট রাখার দায়িত্ব নিতে পারেন। এভাবে ১০ জন সচেতন মুসলিম আরো ১০ জনকে সচেতন করলে হয়ে গেল ২০ জন, মানে ২০ টা পরিবার, মানে অন্তত ৬০ জন মানুষ। খুব সহজ কিন্তু বিষয় টা।
আমাদের এমসিসি পরিবারে বাচ্চাদের জন্য আছে মান্থলি এবং সিজনাল মুসলিম কালচারাল প্রোগ্রাম। এছাড়াও মুসলিমদের অন্যান্য কালচারাল সুন্নাহ যেমন, আক্বীকা, বিয়ে এধরণের অনুষ্ঠান গুলো ও প্র্যাক্টিস করার একটা প্ল্যাটফর্ম দেয় এমসিসি । বিয়ের পাত্র-পাত্রী খোজার জন্য আছে মেট্রিমোনিয়াল নেটওয়ার্ক। এছাড়াও আছে কুরআন শিক্ষা, হালাকা, ইভিনিং মাদ্রাসা, ফ্যামিলি আউটিং, বাৎসরিক পিকনিক, ফ্যামিলি ক্যাম্পিং, সামার ক্যাম্পিং, ওয়ার্কশপ, ইসলামিক এডুকেশন ট্রেইনিং এবং তারবিয়াহ, বিপদে-সুখে-দুখে, প্রয়োজনে একে অপরের পাশে থাকা। এগুলো কখনো একাকী করা সম্ভব না। তাই এগুলোর কোন অলটারনেটিভ নেই। এটার অলটারনেটিভ একমাত্র মাধ্যম হল কমিউনিটিতে যুক্ত হওয়া, এক্টিভ থাকা এবং কমিউনিটি বড় করা।
আমাদের MCC(Muslim Circle of Canada) সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের mcc site Muslim Circle of Canada https://share.google/IG1jAvIIiFFBYyopN তে।

Send a Comment
Your comment will be sent privately to the MCC Newsletter team and will not be published on the website.